সর্বশেষ খবরঃ

অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় নয় জন নিহত

অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় নয় জন নিহত
ছবি সংগৃহীত

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, BORG Dreierschützengasse নামের একটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে,মঙ্গলবারের( ১০ জুন )এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।

পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন,গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন সন্ত্রাসী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্স চুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

তবে অস্ট্রিয়া প্রেস এজেন্সির তথ্যানুসারে, গ্রাজের মেয়র বলেছেন যে ওই স্কুলে নয়জন নিহত হয়েছে।মেয়র এলকে কাহর বলেন,নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী,সাত শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।

গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরো খবর

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদির সাথে মিল রেখে গৌরীপুরে নুরমহল সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত