সর্বশেষ খবরঃ

অপহৃত চবি’র সেই পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ

অপহৃত চবি'র সেই পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ
অপহৃত চবি'র সেই পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর মুক্তির দাবি ও রাঙামাটিতে এক তরণী ধর্ষনের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রবিবার ( ২০ এপ্রিল ) সকালে খাগড়াছড়িস্থ ‘আদিবাসী’ ছাত্র সমাজ ব্যানারে শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি আদালত পাড়ার বটতলায় সমাবেশ করে তারা।

সমাবেশে অপহরনের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে অবিলম্বে অপহৃত ৫ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় দ্রুত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তারা অপহরনের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে অপহৃতদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি অপহরকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোঃ ফাহিমকে গ্রেফতার করে বিচারে আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয় ৷

সমাবেশে বক্তব্য রাখেন,পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহেল চাকমা,খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষার্থী সমিতি বিকাশ চাকমা,খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী,বিএমসিসি সভাপতি উক্যনু মারমা ও তুষন চাকমাসহ আরও অনেকে।

প্রসঙ্গত, বুধবার( ১৬ এপ্রিল ) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার