সর্বশেষ খবরঃ

অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং সব হত্যার বিচার হবেঃসেনাপ্রধান

অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং সব হত্যার বিচার হবেঃ সেনাপ্রধান
অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং সব হত্যার বিচার হবেঃ সেনাপ্রধান

জৈষ্ঠ্য প্রতিবেদক :: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সোমবার (৫ আগস্ট ) বিকেল পৌনে ৪টার দিকে সেনা সদর দপ্তরে জাতির উদ্দেশে ভাষণে সেনাপ্রধান এ কথা বলেন।এ সময় তিনি দেশবাসীকে দেশে আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সব হত্যার বিচার হবে।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে আর ভাঙচুর-হত্যা-মারামারি-সংঘর্ষ থেকে বিরত হন। আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন,আমাদের সঙ্গে একসাথে যদি কাজ করেন,নিশ্চয়ই আমরা একটা সুন্দর পরিনতির দিকে অগ্রসর হব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি-সংঘাতের মধ্যে আমরা আর কিছু  এ্যাচিভ করতে পারব না, যোগ করেন তিনি।

তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩