সর্বশেষ খবরঃ

অধ্যক্ষের সেচ্ছাচারিতায় দিনাজপুর সরকারি সিটি কলেজে দুর্নীতি

অধ্যক্ষের সেচ্ছাচারিতায় দিনাজপুর সরকারি সিটি কলেজে দুর্নীতি
অধ্যক্ষের সেচ্ছাচারিতায় দিনাজপুর সরকারি সিটি কলেজে দুর্নীতি

চন্দন মিত্র,( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সেচ্ছাচারিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে পরিনত হয়েছে দুর্নীতির অংগরাজ্যে পরিণত হয়েছে । অধ্যক্ষের স্বজনপ্রীতি ও আত্মীয়করনের এই দুর্নীতিতে শরীক হয়েছেন অনেক শিক্ষক ও কর্মচারী।

মদদপুষ্ট কিছু শিক্ষক ও কর্মচারীদের মাধ্যমে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই সে দিনের পর দিন করে আসছে অনিয়ম ও দুর্নীতি করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অধ্যক্ষ গড়ে তুলেছেন তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ।

দুর্নীতির সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে সম্প্রতি অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকসহ কতিপয় শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে কলেজের বিভিন্ন খাতের মাধ্যমে ৯৭লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেন কলেজের শিক্ষার্থী ও খন্ডকালীন শিক্ষকবৃন্দ ।

অভিযোগ সুত্রে জানা যায় দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তার ভাতিজা মোঃ শওকত আলীকে হিসাব রক্ষক পদে ,তার বাসায় থেকে পড়ালেখা করা পালিত ছেলে মোঃ আলমগীর হোসেনকে প্রধান সহকারী, তার আস্থাভাজন মোঃ আব্দুর রশিদকে অফিস সহায়ক,একই গ্রামের বাসিন্দা ও নিকট আত্মীয় মোঃ শামীম ইসলামকে ক্যাশ ও সহকারী স্টোর কিপার, তার স্ত্রী মোছাঃ আফসানা মিমিকে কম্পিউটার অপারেটর ও মোছাঃ পপিকে আয়া পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে দুর্নীতির একক রাজত্ব কায়েমের ভীত মজবুত করে রেখেছে।

অধ্যক্ষের এই দুর্নীতিতে সায় দিয়ে ফায়দা হাসিল করছে কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আলী আহমেদ,সহকারী অধ্যাপক শংকর কুমার কুন্ডু,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীলিপ কুমার রায় ও রসায়ন বিভাগের প্রভাষক মোঃ রাশিকুল ইসলাম।

অভিযোগে উল্লেখিত অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক সহ কতিপয় শিক্ষক ওকর্মচারীদের বিরুদ্ধে ১০বছরে ৯৭লাখ টাকা আত্মোসাতের খাত সমূহ হলো ১ম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় ধর্মীয় ফান্ডে ২লাখ ৭০হাজার টাকা,কমন রুম ৪লাখ ৫০হাজার ,আইসিটি ল্যাব ১লাখ ৮০হাজার,বিবিধ খরচ ৯লাখ,টিউটোরিয়াল পরীক্ষা ৩১লাখ ৫০হাজার,বহিঃক্রীয়া ৪লাখ ৫০হাজার ,ম্যাগাজিন ১লাখ৮০হাজার,বিজ্ঞান ক্লাব ১লাখ ৮০হাজার এবং উন্নয়ন তহবিল বাবদ ১৩লাখ ৫০হাজার টাকাসহ সর্বোমোট খরচ বাবদ ৭১লাখ ১০হাজার টাকা আদায় করা হয়।

এছাড়াও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সাহিত্য সংস্কৃতি খরচ বাবদ ৪লাখ ৫০হাজার টাকা,উন্নয়ন তহবিল ৯লাখ টাকা,দরিদ্র তহবিল ১লাখ ৮০লাখ টাকা,চিকিৎসা সেবা ১লাখ ৮০হাজার,ব্যবস্থাপনা ফি ৪লাখ ৫০হাজার এবং বিবিধ খরচ ৪লাখ ৫০হাজার টাকাসহ সর্বোমোট ২৬লাখ ১০হাজার টাকা আদায় করলেও খরচের কোন সুনির্দিষ্ট প্রতিফলন নেই।

এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে সনদপত্র ও প্রশংসাপত্র উত্তোলন বাবদ,কলেজে ভর্তি ও ভর্তি বাতিল, পুনঃ পরীক্ষার প্রবেশপত্র ,ধর্মীয় খরচ,কমনরুম,উন্নয়ন তহবিল,দরিদ্র তহবিলসহ অসংখ্য খাতের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করায় তা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন সকল সাধারন শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও অধ্যক্ষ মোজাম্মেল হক তার নিজস্ব ক্ষমতাবলে এমপিওভুক্ত অন্য কলেজের শিক্ষককে সিটি কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।যেমন বিরল উপজেলার মাইনুল হাসান কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ সহিদ আলম সিটি কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে হিসাব বিজ্ঞান ক্লাশ নেন,সদরের ঘুঘুডাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ মোসলেম উদ্দিন দিনাজপুর সরকারি সিটি কলেজে খন্ডকালীন প্রভাশক হিসেবে ইংরেজী বিভাগের ক্লাশ নেন অথচ যেখানে ইংরেজী বিভাগে দুজন স্থায়ী শিক্ষক রয়েছে,সদরের শংকরপুর কলেজের ভুগোল বিভাগের প্রভাশক মোঃ আমিনুল ইসলাম দিনাজপুর সরকারি সিটি কলেজে খন্ডকালীন প্রভাশক হিসেবে আইসিটি বিভাগের ক্লাশ নেন ।

একইভাবে মোঃ গোলাম রব্বানি ও মোঃ রায়হান মাহমুদ অন্য এমপিওভুক্ত কলেজ থেকে এসে সিটি কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ক্লাশ নেন।

একজন এমপিওভুক্ত কলেজের শিক্ষক কিভাবে অন্য কলেজে এসে খন্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাশ নেয় এবং বেতন গ্রহণ করে তা বোধগম্য নই। অভিযোগ বিষয়ে জানতে অধ্যক্ষ মোজাম্মেল হকের সহিত যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।

এসবকিছু মিলেই দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক ও তার মদদপুষ্ট শিক্ষক ও কর্মচারীদের বিস্তর দুর্নীতির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দিনাজপুর সরকারি সিটি কলেজে শিক্ষার উন্নত পরিবেশ সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক প্রতিষ্ঠান তৈরির লক্ষে দুর্নীতি পরায়ন শিক্ষক ও কর্মচারীদের দ্বারা সংগঠিত বৈষম্য ও আর্থিক অনিয়মের সুষ্ঠ তদন্তের জোর দাবী জানিয়েছেন শিক্ষার্থী ও খন্ডকালীন শিক্ষকবৃন্দ ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী