সর্বশেষ খবরঃ

সড়ক দূর্ঘটনায় যশোরে তিন সহপাঠীর মৃত্যু

সড়ক দূর্ঘটনায় যশোরে তিন সহপাঠীর মৃত্যু
সড়ক দূর্ঘটনায় যশোরে তিন সহপাঠীর মৃত্যু

যশোর প্রতিনিধি :: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ ( ১৯ ), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান ( ১৯ ) ও আলমগীর হোসেনের ছেলে সালমান ( ১৯ )। তারা সবাই সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত সালমানের কাকা রনি হোসেন বলেন, এক মোটরসাইকেলে ৩ সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন।পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পরিবহণের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে নেওয়ার পর সালমানের মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক ( তদন্ত ) মনিরুজ্জামান বলেন,মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাইনি।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন