সর্বশেষ খবরঃ

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ

সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ
সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টর কেড়ে নিল শিশু সিমার প্রাণ

আঃ খালেক মন্ডল ::  গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ ট্রাক্টরের ( কাঁকড়া ) চাপায় মাহফুজা আক্তার সিমা ( ৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারী ) সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা ডিগ্রী কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সিমা পৌরসভার ৩ নং ওয়ার্ডের মহব্বত হোসেনের মেয়ে। সে সুন্দরগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের নার্সারীর শিক্ষার্থী ছিল। সিমার এমন মৃত্যুতে এলাকায় চলছে কান্নার রোল।

প্রত্যক্ষদর্শীরা জানান,সীমা তার সহপাঠীদের নিয়ে মহিলা কলেজের পেছনের সড়কে খেলাধুলা করছিল।এসময় বালু ভর্তি অবৈধ যান ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে পেছন থেকে সীমাকে চাপা দেয়। সীমা ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

স্থানীয়রা ছুটে এসে ট্র্যাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে এবং বালু ভর্তি ট্রাক্টরটি থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃমাহবুব আলম জানান,এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩