সর্বশেষ খবরঃ

সাভারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর

স্টাফ রিপোর্টার :: সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌরসভার সোবহানবাগের আদর-আপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ অলিউর রহমান উজ্জ্বল।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

এসময় পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি