সর্বশেষ খবরঃ

সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

শামসুন্নাহার চয়নিকা
শামসুন্নাহার চয়নিকা

মেধাবী শিক্ষার্থীর শামসুন্নাহার চয়নিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক। বুধবার ( ১৮ জানুয়ারি ) দুপুরে কার্যালয়ে গণশুনানিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার ভর্তির ব্যবস্থা করেন।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাঁটরা গ্রামের রেজাউল করিমের বড় মেয়ে চয়নিকা। চয়নিকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

শামসুন্নাহার চয়নিকা বলেন, আমি ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি। বর্তমানে আমি ২১-২২ সেশনে ভর্তি পরিক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছি।

তিনি বলেন, বাবা একজন বর্গাচাষী। আমরা তিন বোন। আমার মেঝ বোন সামিহা অষ্টম ও ছোট বোন লামিয়া প্রথম শ্রেণিতে পড়ে। বাবার আর্থিক অবস্থা খারাপ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যোগাড় করতে পারিনি।

শামসুন্নাহার চয়নিকা আরও বলেন, আমি আজ জেলা প্রশাসক স্যারের গণশুনানিতে ভর্তির টাকা যোগাড় করতে না পারার কথা বলি। জেলা প্রশাসক স্যার আমার ভর্তির জন্য ১৭ হাজার টাকা দিয়েছেন।জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চয়নিকা বলেন, এই টাকায় আমার ভর্তির ব্যবস্থা হয়ে যাবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ( ডিসি ) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটা আমাদের কোনো সহায়তা না। প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিয়েছি। প্রধানমন্ত্রী চান কোনো ছেলে-মেয়ের পড়ালেখা যেন আর্থিক অসঙ্গতির কারণে বন্ধ হয়ে না যায়। আমি আমার সন্তান থেকেও তাদেরকে বেশি স্যালুট জানাই।

জেলা প্রশাসক আরও বলেন, প্রয়োজনে তারা আমার কাছে আসবে। তাদের প্রতি নজর রাখা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা বঙ্গবন্ধুর বাংলাদেশে যেন কারও আর্থিক অসচ্ছলতার কারণে যেন পড়ালেখা বন্ধ না হয়।

এদিকে, অসুস্থ পিতার তিন কন্যা সন্তানের মধ্যে জ্যেষ্ঠ কন্যা চয়নিকার ভর্তির ব্যবস্থা হয়েছে। মেয়ের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চয়নিকার বাবা রেজাউল করিম।

গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন