সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় সাবেক তিন এমপি সহ ২৯ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা

সাতক্ষীরায় সাবেক তিন এমপি সহ ২৯ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা
সাতক্ষীরায় সাবেক তিন এমপি সহ ২৯ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা) জেলা প্রতিনিধি:: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন ও শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান( সাঈদ )সহ ২৯ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৫ জুন) পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

এতে আসামিদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখারও অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু,সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার,

সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা( বাংলা )উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান ( আনিচ ),কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বাবলুর রহমান, কৈখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম সহ ২৯ জন।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুর কবীর মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন,এ মামলায় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার সহ তিনজনকে গ্রেপ্তার করে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার