সর্বশেষ খবরঃ

সাঘাটায় ফেন্সিডিলসহ ৩নারী গ্রেফতার

সাঘাটায় ফেন্সিডিলসহ ৩নারী গ্রেফতার
সাঘাটায় ফেন্সিডিলসহ ৩নারী গ্রেফতার

আঃ খালেক মন্ডল(গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে মাদক পাচারকালে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ( ২২ আগস্ট ) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট ( মিডিয়া ) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা গ্রামের পরস মন্ডলের স্ত্রী মোমেনা বেগম ( ৪৬), পশ্চিম উচনা গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম ( ৪৮ ) ও বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী মুক্তি বেগম ( ৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ( ২১ আগস্ট ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে অভিযান চালিয়ে ষ্টেশনে গাড়ীর জন্য অপেক্ষামান ওই তিন নারীর কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা মাদক ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃতদের বোনারপাড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানানো হয়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩