সর্বশেষ খবরঃ

সাগরদাঁড়িতে মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাগরদাঁড়িতে মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
সাগরদাঁড়িতে মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‌্যাব-৬ কোম্পানী কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।সভায় আগামী ২৪ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২