সর্বশেষ খবরঃ

সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ ২৬ নভেম্বর

সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ ২৬ নভেম্বর
সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি লটারির ফল প্রকাশ ২৬ নভেম্বর
আগামী ২৬ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ( মাউশি ) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির ফল সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১১টায় প্রকাশিত হবে।

গত ২৪ অক্টোবর দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। চলবে আগামী ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ভর্তির নীতিমালা অনুযায়ী,প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছরের বেশি। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বোচ্চ ৫৫ জন।

প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে।

আর এবারও ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার