সর্বশেষ খবরঃ

‘সমঝোতার’ ২৬ আসনে ১১টিতে জিতলো জাপা

‘সমঝোতার’ ২৬ আসনে ১১টিতে জিতলো জাপা
‘সমঝোতার’ ২৬ আসনে ১১টিতে জিতলো জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ২৬টি আসনে ‘ছাড় পেয়েছিল’ জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ( জাপা )। সব মিলে এবার ২৬৫টি আসনে দলটির প্রার্থী ছিল।

শেষ পর্যন্ত ‘ছাড় পাওয়া’ ২৬ আসনের ১১টিতে জিততে পেরেছেন জাপা প্রার্থীরা। সমঝোতার বাইরে কোনও আসনে দলের কেউ জিততে পারেননি।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জাপার চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মোঃ মুজিবুল হক, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার জয়ী হয়েছেন। তারা রংপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও পটুয়াখালী থেকে নির্বাচন করেন।

এর বাইরে প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ ( ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া ( বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান ( নারায়ণগঞ্জ-৫), মোঃ আশরাফুজ্জামান ( সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান ( কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম ( বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান একাদশ জাতীয় সংসদেরও সদস্য। এর বাইরে রংপুরে মসিউর রহমান রাঙ্গা ও পিরোজপুরে রুস্তম আলী ফরাজি দল থেকে বাদ পড়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। তারাও হেরেছেন।

এবারের নির্বাচনে জাপা তাদের এযাবৎকালের সর্বোচ্চ ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে ১১ জন প্রার্থী নিজে থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের পর ২৬৫ জন প্রার্থী টিকে থাকেন। তবে নির্বাচনি প্রচার শুরুর পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত ১৯ জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত ভোটে ছিলেন ২৪৬ জন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩