সর্বশেষ খবরঃ

শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননা ও দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু একটি মহল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। এ সময় গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র নাথ রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি জয়ন্ত মিত্র, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জি, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারণ সম্পাদক মল্লিকা রানী প্রমুখ।

আরো খবর

শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ