সর্বশেষ খবরঃ

শ্যামনগর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে অবস্থিত কাঁঠালবাড়ীয় এ জি মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ সেপ্টেম্বর ) সকাল ১০টায় কাঁঠালবাড়ীয় এ জি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নিচে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সাংবাদিক এম কামরুজ্জামান।

এসময় শত শত বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবকরা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন। অভিভাবকরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন,আমাদের বিদ্যালয়ের পরিবেশ এখন অনেক সুন্দর। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে গর্ব করি। কেননা আমরা উপজেলার বিভিন্ন তর্ক-বিতর্ক প্রতিযোগিতা সহ খেলাধুলায় অংশ গ্রহণ করে সুনামের সাথে জয়লাভ করেছি।

স্কুলের মান সম্মান রক্ষার সাথে অভিভাবকদের সার্বক্ষণিক স্কুলের সাথে যোগাযোগ রাখার আহ্বান করছি। তিনি আরো বলেন আমার শিক্ষক টিমদেরকে সাথে নিয়ে আগামীতে স্কুলের বাচ্চাদেরকে সামাজিক ভাবে গড়ে তোলার জন্য যা যা করণীয় দরকার আমরা সেটি করব। এতে আমার শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার