সর্বশেষ খবরঃ

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-১

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-১
শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-১

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলায় কৈখালী ইউনিয়নে নিদয়া গ্রামে যৌথবাহিনী (সেনাবাহিনী ও বিজিবি ) কর্তৃক অস্ত্র উদ্ধার অভিযান করা হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে, নিদয়া গ্রামের মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমানকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় সোমবার দিবাগত রাত ২,৩০ মিনিটে সন্ত্রাসীর নিজ বাসস্থানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে ক্যাম্প সূত্র নিশ্চিত করে।

অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভিতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তার থেকে উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি রামদা ২ টা,  ১টি এস এস পাইপ  উদ্ধার হয় বলে জানা গেছে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ৮,৩০ মিনিটে আসামীসহ জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী