সর্বশেষ খবরঃ

শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক-১

শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক-১
শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক-১

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজী নামের এক চোরকে সিমেন্ট সহ হাতেনাতে আটক করেছেন।

পুলিশ এঘটনায় তার বাড়ী হতে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। উক্ত চোর আলম গাবুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাবুরা এলাকায় প্রাক্তান ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান,মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠ সংলগ্ন একটি ঘরে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ঈদের দিন রাত্রে ৪শ ৫০ বস্তা সিমেন্ট চুরি হয় উক্ত আলম নামের ব্যক্তি ।

এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চোর আলমকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেন থানা পুলিশ।

এলাকাবাসীরা অভিযোগ এটা আলমের প্রথম চুরি না এর আগে বহু অন্যায় অপরাধ করেছে সে এলাকার প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়। তার বিরুদ্ধে অত্র এলাকায় বিভিন্ন সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে জোর পুর্বক টাকা আদায় সহ মানুষের উপর হামলা করা সহ অন্যায়ভাবে নির্যাতনের বহু প্রমান রয়েছে।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন,পুলিশ আসামীকে আটক করেছে।বাকী সিমেন্টগুলি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।

আরো খবর

অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল