সর্বশেষ খবরঃ

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে-লতিফ প্রধান

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে-লতিফ প্রধান
আলোচনা অনুষ্ঠানের ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু বিএনপি – জামায়াত বাংলাদেশকে নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকারীরা যে কোন সময় দেশে আবারও জ্বালাও পোড়াও করতে পারে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আঃ লতিফ প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগ দপ্তর রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, ডঃ ইবনে আজিজ মোঃ নুরুল হোদা ফরহাদ আব্দুল্যা সহ অন্যরা।

শেষে শেখ হাসিনার সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো খবর

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী