সর্বশেষ খবরঃ

শাহরুখ-কাজলকে ফের একসঙ্গে দেখা যাবে

শাহরুখ-কাজলকে ফের একসঙ্গে দেখা যাবে
শাহরুখ-কাজলকে ফের একসঙ্গে দেখা যাবে

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল।পর্দায় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক। দীর্ঘদিন ধরে পর্দায় এই জুটির দেখা নেই। এবার শাহরুখ-কাজলকে ফের একসঙ্গে দেখা যোবে। ৬ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কাজল জুটি। ছবির পরিচালক তাদের কাছের বন্ধু করণ জোহর।

তিনিও দীর্ঘ বিরতির পর সিনেমা পরিচালনা করছেন। ‘অ্যায় দিল হে মুশকিল’ ছিল তার পরিচালিত সর্বশেষ সিনেমা। ২০১৫ সালে তাদের দেখা গিয়েছিল রোহিত শেঠীর দিলওয়ালে সিনেমায়।

এই খবর শোনার পর থেকেই ভক্তদের মনে কৌতুহল করণ জোহর কী ধরনের সিনেমা নির্মাণ করছেন। করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের সূত্র বলছে, ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে শাহরুখ-কাজলকে। তবে পুরো সিনেমায় নয়, একটি গানে বা বিশেষ দৃশ্যে থাকবেন তারা। কারণ এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট।

বর্তমানে শাহরুখ ব্যস্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে। একই সঙ্গে করছেন ‘আটলি’ সিনেমার কাজও। কাজলের হাতে আপাতত তেমন কোনো কাজ নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই শাহরুখ-কাজল ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন।

ছোট হোক কিংবা বড় চরিত্র, শাহরুখ-কাজল জুটি পর্দায় এলেই তৈরি হয় ম্যাজিক। আর সেই ম্যাজিক দেখার জন্য ভক্তরা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন।

আরো খবর

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে চিকিৎসা নিলো ৮৪ ছানি রোগী
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২