সর্বশেষ খবরঃ

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ূয়া ছাত্রের আত্মহত্যা

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ূয়া ছাত্রের আত্মহত্যা
কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ূয়া ছাত্রের আত্মহত্যা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে বিল্লাল হোসেন ( ১২ ) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার ( ৩ জুলাই ) সকালে উপজেলার ব্রহ্মকাটি গ্রামে। সে ওই গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২৪।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে লেখাপড়া করতো। লেখাপড়ার সুবাদে বুধবার সকালে আজ তার মুল্যায়ন পরীক্ষা ছিল।

সে সকাল বেলায় ঘুম থেকে উঠে একই গ্রামের জনৈক শহিদুল মাষ্টারের কাছে প্রাইভেট পড়া শেষ করে বাড়িতে ফিরে আসে। সকালের খাওয়া-দাওয়া শেষ করে পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে পড়াশোনা ও পরীক্ষার উপরে অনীহা থাকায় বাড়ীর সকলের অগোচরে বসতঘরের বাঁশের আঁড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

একই গ্রামের সহপাঠী আবদুল্লা ( ১২) তাকে নিয়ে একসাথে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে দেখে তার বন্ধু বিল্লাল হোসেন গলায় ফাঁস দিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলে আছে। ওইসময় তার ডাকচিৎকারে বিল্লাল হোসেনের পিতা-মাতা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় বাঁশের আড়া থেকে তাকে নিচে নামিয়ে ফেলে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের সুরতহাল প্রতিবেদন কার্যক্রম শেষ করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন,গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি