সর্বশেষ খবরঃ

শার্শায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে শিশুর মৃত্যু

শার্শায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শার রামপুর-কন্যাদহ সড়কে একটি বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে তামিম ইকবাল নামের ( ৪) বছর বয়সী শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

সে কন্যাদাহ গ্রামের কোরবান আলীর ছেলে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে তামিম ও তার ভাই বাধন সাইকেলে করে কন্যাদাহে গ্রামে অবস্থিত স্বাস্থ্যকমপ্লেক্সে পোলিও টিকা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে কন্যাদাহ বাজারে পৌছালে বালুবাহী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৪-১৭১১) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি ) বদরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আওে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর