সর্বশেষ খবরঃ

বিয়ের আসরে বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা করলো বর

বিয়ের আসরে বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা করলো বর
প্রতিকী ছবি

থাইল্যান্ডে বিয়ের আসরে স্ত্রী এবং আরও তিন জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির পেশাগত পরিচয়- তিনি একজন প্যারা-অ্যাথলেট ও দেশটির সাবেক সেনা সদস্য।

জানা যায়,শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে ২৯ বছর বয়সি চাতুরং সুকসুক ও ৪৪ বছরের কাঞ্চনা পাচুনথুয়েকের বিয়ে হয়। বিয়ের পর হঠাৎই সেখান থেকে চলে যান কাঞ্চনা।

এরপর হাতে একটি বন্দুক নিয়ে বিয়ের আসরে ফিরে আসেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী,শাশুড়ি ও শ্যালিকাকে গুলি করেন তিনি।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। ওই ব্যক্তি গুলি করার সময় আরও দুজন অতিথি গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে,সে সময় কাঞ্চনা পাচুনথুয়েক কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, তা পরিষ্কার নয়। গত বছরই তিনি বৈধভাবে একটি বন্দুক কিনেছিলেন এবং সেটা দিয়েই চারজনকে গুলি করে হত্যা করেছেন তিনি।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান