
স্টাফ রিপোর্টার :: কোটি টাকার রাজস্ব ফাঁকি,দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচিত সাব-রেজিস্ট্রার মোঃ শাহিন আলমের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার এবং নিবন্ধন অধিদপ্তরের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার কার্যালয় তাকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে,গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনার আলোকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মোঃ শাহিন আলমকে অবিলম্বে ওই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে অভিযুক্ত সাব রেজিস্ট্রার শাহিন আলমের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী। এর আগে শার্শার সাব-রেজিস্ট্রি অফিসে খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি,জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সাব-রেজিস্ট্রার শাহিন আলমের বিরুদ্ধে। একাজে তার অন্যতম সহযোগী শার্শা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও সিন্ডিকেটের মূলহোতা বুলবুল হোসেন।
অনুসন্ধানে উঠে এসেছে,শার্শার গোগা ইউনিয়নের সেতাই গ্রামের ৪৪ শতক সরকারি খাস জমি ভুয়া খতিয়ান তৈরি করে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে রেজিস্ট্রি করা হয়। খাস জমি রেজিস্ট্রি হওয়ার বিষয়টি যশোর জেলা প্রশাসক খতিয়ে দেখছেন বলে আরো জানা গেছে।