সর্বশেষ খবরঃ

শার্শায় স্কুল ছাত্রকে বলাৎকারের মামলায় সাংবাদিক মনি গ্রেফতার

শার্শায় স্কুল ছাত্রকে বলাৎকারের মামলায় সাংবাদিক মনি গ্রেফতার
শার্শায় স্কুল ছাত্রকে বলাৎকারের মামলায় সাংবাদিক মনি গ্রেফতার

যশোর প্রতিনিধি ;: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক স্কুল ছাত্রকে বলাৎকারের মামলায় সাংবাদিক মনি (৫০) গ্রেফতার হয়েছে। বুধবার ( ২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মনিকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনি লোকসমাজ পত্রিকার শার্শা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

এর আগে ভুক্তভোগী স্কুলছাত্রের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সে বলাৎকারের ঘটনাটি জানান। তবে গ্রেফতার হওয়া মনিরুল ইসলাম মনি জানান,মামলাটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার।

স্থানীয় সূত্রে জানা যায়,মনিরুল ইসলাম মনি বিএনপির রাজনিতীর সাথে জড়িত এবং বিগত আমলে তিনি বিএনপির হয়ে স্থানীয় ইউপি নির্বাচনে প্রতিদন্দীতা করেছেন।

ভুক্ত ভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়,গত ১১ সেপ্টেম্বর স্কুলের টিফিনকালীন সময়ে উলাশীর গিলাপোলে বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেনীর এক ছাত্রকে পাকাকলা খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করেন।ঘটনাটি জানার পর ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ভুক্তভোগীর মাতা মোছাঃ আন্না খাতুন শার্শা থানায় বাদী হয়ে সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল আলিম মালার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের বলেন ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রেক্ষিতে মনিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলামান রয়েছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ