সর্বশেষ খবরঃ

র‌্যাবের হাতে বাঘের চামড়াসহ ২বাঘ শিকারী গ্রেফতার

র‌্যাবের হাতে বাঘের চামড়াসহ ২বাঘ শিকারী গ্রেফতার
র‌্যাবের হাতে বাঘের চামড়াসহ ২বাঘ শিকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ( বাঘ ) চামড়াসহ ২ বাঘ শিকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার ( ৬ ফেব্রুয়ারী ) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন হরিনগর এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই বাঘ শিকারীকে আটক করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো শ্যামনগর থানা এলাকার মোঃ হাফিজুর শেখ(৪৭) ও মোঃ ইসমাইল শেখ (২৪)। এসময় তাদের হেফাযতে থাকা ১টি বাঘের চামড়া উদ্ধার হয়।

র‌্যাব-৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় বাঘের চামড়া পাচারের জন্য একদল পাচারকারী চক্রের সদস্য অবস্থান করছে এমন সংবাদে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে পাচারচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা মাছধরা ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করত ছাগলের মাংসের মধ্যে বিষাক্ত কীটনাশক ব্যাবহার করে রয়েলবেঙ্গল টাইগারসহ বিভিন্ন বণ্য প্রানী শিকার করে।

পরবর্তীতে বাঘের চামড়া দেশ ও বিদেশের সৌখিন মানুষের কাছে কোটি টাকা মূল্যে বিক্রয় করে থাকে। পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আরো জানা গেছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩