সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে ঝিনাইদাহের সবুজ হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার

র‌্যাবের অভিযানে ঝিনাইদাহের সবুজ হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার
র‌্যাবের অভিযানে ঝিনাইদাহের সবুজ হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :: ঝিনাইদহের চাঞ্চল্যকর সবুজ হত্যাকান্ডের মূল হোতা মোঃ আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।সোমবার (৫ সেপ্টেম্বর ) র‌্যাব-৬ এর ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা কোটচাঁদপুরথানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিে জানা যায়, ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানার সলেনপুর গ্রামের নিহত সবুজ খাঁ এর সাথে আসামী আলমগীর হোসেন ওরফে আলমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলম পূর্বশত্রুতারজেরে তার হাতে থাকা কাচির সরু অংশ দিয়ে সবুজের বুকের বামপাশে সজোরে আঘাত করে রক্তাত ও গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় র‌্যাব এলাকায় গোয়েন্দাতৎপরতা বৃদ্ধিসহ এলাকায় আসামী আটকের জন্য নজরদারী বাড়ায়। এরধারাবাহিকতায় ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের মূলহোতাকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবসদস্যরা কোটচাঁদপুর এলাকা হতে গ্রেফতার করে ও তার দেখানোমতে হত্যাকান্ডে ব্যাবহৃত কাচি উদ্ধার করে।

গ্রেফতারকৃতকে ঝিনাইদাহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩