সর্বশেষ খবরঃ

রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার
রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ( আরসা ) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।গ্রেপ্তারকৃতরা হলেন-গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান,নেছার ও ইমাম হোসেন।

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন পাহাড়ে ( লাল পাহাড় ) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২২টি অস্ত্র,শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন,গ্রেপ্তার তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে।

তার নেতৃত্বে গহীন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেই পাহাড়ে অভিযান চালিয়ে ৩ আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিলো।

উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার করা হতো। তিনি আরও বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,এ পর্যন্ত ৮৩জন আরসা সদস্য গ্রেপ্তার ও বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।

আরো খবর

যশোরে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি