সর্বশেষ খবরঃ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তামার তার উদ্ধারসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর অভিযানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপুল পরিমান তামার তার উদ্ধারসহ এ ঘটনায় জড়িত ২জন গ্রেফতার হয়েছে। সোমবার ৬জুন রামপাল থানাধীন রনসেন গ্রাম হতে ঐ দুই চোরকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট জেলার বাগেরহাট থানাধীন ভট্টবালিয়াঘাট গ্রামের মোজাফফরের ছেলে আব্দুল কাদের (২৮) ও একি থানা এলাকার সেকেন্দার ফকিরের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩০)। এ সময় তাদের হেফাযতে থাকা ২৩১ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল ও আসামীর ব্যাবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ এর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোযেন্দা তৎপরতা শুরু করে ও অভিযান অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রনসেন গ্রামে সকাল ৮টায় অভিযান চালিয়ে চুরি যাওয়া তার উদ্ধার সহ ২ চোরকে গ্রেফতার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত দুই চোরকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তামার তার উদ্ধার।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত