সর্বশেষ খবরঃ

যশোরে শীতে উষ্ণতা ছড়াচ্ছে ব্রাদার টিটোস হোমের শিশু শিক্ষার্থীরা

যশোরে শীতে উষ্ণতা ছড়াচ্ছে ব্রাদার টিটোস হোমের শিশু শিক্ষার্থীরা
যশোরে শীতে উষ্ণতা ছড়াচ্ছে ব্রাদার টিটোস হোমের শিশু শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার :: যশোরে শ্রমজীবী মানুষের মাঝে শীত নিবারণের উপকরণ বিতরণ শুরু করেছে ব্রাদার টিটোস হোমের শিশু শিক্ষার্থীরা।

মিষ্টি শীত ও শিশির স্নাত হেমেন্তর শেষ মাস অগ্রহায়ণে যশোর গত কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। পুরোপুরি শীতের মাস পৌষ-মাঘ শুরুর আগেই দিনে ও রাতে বইছে হিমেল হাওয়া। আর এমন শীতল দিনে উষ্ণতা ছড়াতে নিজেদের তৈরি হস্তশিল্প বিক্রির টাকায় কেনা কানটুপি,হাত ও পায়ের মোজা বিতরণ করছে ব্রাদার টিটোস হোমের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা শহরের লালদিঘির পাড়ে স্কুলটির সামনে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা এদিন রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালকসহ শ্রমজীবী মানুষের মাথায় নিজ হাতে কানটুপি পড়িয়ে দেয়।

ব্রাদার টিটোস হোম স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, বিদ্যালয়টির শিক্ষার্থীদের বছরভর হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। বাড়িতে বসে শিক্ষার্থীরা অসংখ্য ক্রাফটস্ তৈরি করে। তিনি বলেন, এখানকার ছোট ছোট বাচ্চারা কাগজ, শোলা, আইসক্রিমের কাঠি ও অন্যান্য জিনিস দিয়ে দৃষ্টিনন্দন ‘ক্রাফট’ বানায়। যেগুলো বড়দেরও চমকে দেয়। শিশুদের তৈরি এসব শিল্পকর্ম নিয়ে প্রতিবছর আমরা একটি এক্সিবিশন করি।

ব্রাদার টিটো আরো জানান, গত ৭ ডিসেম্বর বার্ষিক হস্তশিল্প প্রর্দশনী ও বিক্রয় অনুষ্ঠিত হয়। এই আয়োজন থেকে শিশুরা তাদের হস্তশিল্প সামগ্রী বিক্রি থেকে ১৬ হাজার ৭০০ টাকা উপার্জন করে। সেই টাকায় শীত নিবারণের বিভিন্ন উপকরণ কেনা হয়েছে। শিশুরা নিজ হাতে রিক্সা চালকসহ শ্রমিক শ্রেণির মাঝে শীত নিবারণের বিভিন্ন উপকরণ বিতরণ শুরু করেছে।

শীত নিবারণের এসব বিতরণের সময় সাবিক সাদিক জানায়, সাদা চুলওয়ালা একটা রিক্সা চালক দাদুর মাথায় একটি টুপিয়ে পড়িয়ে দিয়েছি। তিনি মাথায় হাত রেখে দোয়া করেছেন। এতে আমার খুব ভালো লেগেছে।

রিক্সা চালক আব্দুল আলিম জানান, শিশুরা তাদের নিজেদের উপার্জিত টাকায় আমাদের মতো শ্রমজীবী মানুষের হাতে কানটুপি, হাত ও পায়ের মোজা তুলে দিচ্ছে; এটা খুবই আনন্দের। খুব সকালে ও রাতের বেলায় রিক্সা চালানোর সময় ঠান্ডা বাতাসে অনেক কষ্ট হয়। শিশুদের দেওয়া এসব শীত নিবারণের উপকরণ তখন খুব কাজে লাগবে।

সাংবাদিক নূর ইমাম বাবুল বলেন, শুধুমাত্র লেখাপড়া শিখলেই শিক্ষিত হওয়া যায় না। লেখাপড়ার পাশাপাশি মানবিকতা, সামাজিকতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। ব্রাদার টিটোস হোম স্কুলের শিক্ষার্থীর এরকম মানবিক কাজের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার