সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জ গরু বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ নিহত-৩

গোবিন্দগঞ্জ গরু বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ নিহত-৩
গোবিন্দগঞ্জ গরু বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ নিহত-৩

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলে থাকা দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহত নাহিদ মিয়া ( ২০ ) ও জাহিদ মিয়া ( ১৮ ) আপন দুই ভাই। অপরজনের নাম শাকিল মিয়া ( ২০)।

মঙ্গলবার ( ৯ জুলাই ) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাটাবাড়ী ইউনিয়নের বগুড়া পাড়া গ্ৰামের আসালদের পুত্র দুই সহোদর নাহিদ, জাহিদ ও প্রতিবেশী মোহাম্মদ আলী পুত্র শাকিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে জাহিদ তার ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার অঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হয়। পরে অপর আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে মারা যান।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ তিনি সেখানে গিয়ে থানা পুলিশকে অবগত করেন এবং নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী