সর্বশেষ খবরঃ

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক ড্রাইবার আহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক ড্রাইবার আহত
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরে রিন্টু হোসেন ওরফে মিন্টু (২৬) নামে এক ট্রাকচালককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করছে দুর্বৃত্তরা। রিন্টু আড়পাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।

বৃহস্পতিবার ( ৩ মার্চ ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর আড়কান্দা বাওড়ের পাশে এই ঘটনটি ঘটেছে। আহত রিন্টু এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রিন্টু হোসেন বলেন, আমি আন্তজেলা ট্রাকচালক। বৃহস্পতিবার রাতে বেনাপোল থেকে ট্রাক নিয়ে শেখহাটি হাইকোর্ট মোড়ে গাড়ি রেখে বাসায় যাচ্ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাওড়ের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে জুয়েল ও শাকিল আমাকে গাছি দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সমস্থ কোপ আমি দুই হাত দিয়ে ঠেকাই। দুই হাতে ১০ থেকে ১২টি কোপ পড়ে। আমার চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাইফুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তাজুল ইসলাম জানান,ঘটনাটি পুলিশ ক্ষতিয়ে দেখছে। লিখিত অভিযোগের পর প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর