সর্বশেষ খবরঃ

মেসির বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

মেসির বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ছবি সংগৃহীত

স্পেনে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির বাড়িতে হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি হামলার জন্য কমিউনিস্টদের দায়ী করেছেন। একই সঙ্গে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার দাবি তুলেছেন মিলেই।

মেসির ফুটবল ক্যারিয়ারের প্রায় পুরোটাই কেটেছে স্পেনে। বার্সেলোনা থেকেই মেসির উত্থান। কাতালুনিয়ার ক্লাবে খেলার সময় স্পেনের ইবিজায় একটি বাড়ি কিনেছিলেন মেসি। অবসর সময় পেলেই সেখানে ছুটে যান আর্জেন্টাইন তারকা। মঙ্গলবার সেই বাড়িতে হামলা করে একদল পরিবেশবাদী আন্দোলনকর্মী।

হামলার সময় তারা বাড়ির দেয়ালে স্প্রে দিয়ে স্লোগান লিখে দেয়। এ ঘটনার ভিডিও করে পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’ একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মেসির বাড়ির সামনে দাঁড়ানোর দুজন ব্যক্তির হাতে থাকা একটি ব্যানারে লেখা, ‘অনুগ্রহ করে পৃথিবীকে সাহায্য করুন। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক।’

এই ঘটনায় নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতিতে মিলেই লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেসি এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি।’

‘আমি পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। কমিউনিজম হচ্ছে সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ। মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোনো স্থান নেই।’- আরও যোগ করেন মিলেই।

আরো খবর

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা