সর্বশেষ খবরঃ

মহেশখালীতে গুলি করে যুবক হত্যা

জমির বিরোধ নিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি (সংগৃহীত)

সিনিয়র রিপোর্টার :: কক্সবাজারের মহেশখালীতে রুহুল কাদের রুবেল (৩০) নামের যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে।

সোমবার ( ১৮ অক্টোবর ) রাত ১০.৩০ মিনিটের দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম বাজারের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,সোমবার রাতে ফকিরজুম বাজারের পাশে সিএনজিচালিত অটোরিকশায় একদল মুখোশ পরা দুর্বৃত্ত এসে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ( ওসি ) আব্দুল হাই বলেন, স্থানীয়দের খবরে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে‌ বলে আরো উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

আরো খবর

গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার