সর্বশেষ খবরঃ

ভারতে মহানবী ( সাঃ)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী ( সাঃ)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
ভারতে মহানবী ( সাঃ)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

বেনাপোল প্রতিনিধি :: মহানবী হজরত মুহাম্মদ ( সাঃ )-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪ অক্টোবর ) জুম্মার নামাজ শেষে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হতে এই বিক্ষোভ মিছিল বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিন করে। মিছিলে অংশ নেন বেনাপোল ও পাশ্বর্তী এলাকার ধর্মপ্রান হাজার হাজার মুসল্লী। এর আগে বেনাপোল পোর্ট থানা ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাখা বক্তব্যে বক্তরা বলেন- গত আগস্ট মাসে রাসুল ( সাঃ)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি।

এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।

আরো খবর

দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
দিনাজপুর মেডিকেলে জনবল নিয়োগ পক্রিয়া নিয়ে অভিযোগ
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু