সর্বশেষ খবরঃ

ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে

ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে
ভারতে পাচার হওয়া ২৪ জন কিশোর ও কিশোরী দেশে ফিরেছে

আনোয়ার হোসেন:: বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি। ১৩ জন কিশোর ও ১১ জন কিশোরী।

গতকাল বুধবার ( ২০নভেম্বর )সন্ধ্যার সময়ে তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তিনটি এনজিও সংস্থা( রাইটস যশোর ১১ জন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি সাত জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ছয় জন )তাদের গ্রহণ করেছেন। তাদের বাড়ি পটুয়াখালী,কক্সবাজার,সাতক্ষীরায়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর সে দেশের পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছিল।পরে আদালতে পাঠায় পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা হয়।

সাজা ভোগ শেষ হওয়ার পর ভারতীয় বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টারহোমে রাখে তাদের। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল  চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ইমতিয়াজ ভূঞা বলেন,ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে এনজিও সংস্থা তাদের নিয়ে গিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

আরো খবর

কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭