সর্বশেষ খবরঃ

ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে মারা যাননি

ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে মারা যাননি
ছবি সংগৃহীত

মারা যাননি ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে। শনিবার ( ৩ ফেব্রুয়ারি ) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন বিতর্কিত এই তারকা নিজেই।

ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।নিজের মৃত্যুর ‘ভুয়া খবর’ ছড়ানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ৩২ বছর বয়সি পুনম।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি )পুনম পান্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছিলেন ম্যানেজার পারুল চাওলা।

এ মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে পুনম জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

ইনস্টাগ্রাম পোস্টে পুনম বলেন,আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব নারীদের ক্ষেত্রে বলতে পারব না, যারা সার্ভিক্যাল ক্যানসারের কারণে মারা গিয়েছেন।

তাদের কিছু করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা কম সকলের। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভিক্যাল ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় শুরুতেই।এইচপিভি ভ্যাকসিন নিতে হয় সময়মতো…।’

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি