সর্বশেষ খবরঃ

বেনাপোল স্থলবন্দরে নব নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’উদ্বোধন

বেনাপোল স্থলবন্দরে নব নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’উদ্বোধন
বেনাপোল স্থলবন্দরে নব নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’উদ্বোধন

আনোয়ার হোসেন :: দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর পণ্যযানজট কমাতে ও বেনাপোল স্থল বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) ডঃ এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছন।

এই সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন,নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম,বেনাপোল স্থলবন্দর বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান( অতিরিক্ত সচিব )যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির,বেনাপোল কাস্টমস হাউস এর কমিশনার কামরুজ্জামান,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ডঃ রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার প্রমুখ।

পরে তিনি বন্দর অডিটরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারি ও বেনাপোল স্থলবন্দর বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।

এটি চালু হওয়ার ফলে একসঙ্গে এই টার্মিনালে ১২০০শত থেকে ১৫০০শত পণ্যবাহী ট্রাক রাখা যাবে।এরফলে দীর্ঘ দিনের ভোগান্তি কমে আসবে,সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বেনাপোল স্থলবন্দর বন্দর কর্তৃপক্ষ।

তিনশ ২৯ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মান কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে জানান এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলি।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার