সর্বশেষ খবরঃ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক শুটকি মাছ জব্দ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক শুটকি মাছ জব্দ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক শুটকি মাছ জব্দ

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা পণ্য ঘোষণা দিয়ে আমদানি করা ৩ ট্রাক শুটকি মাছের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার ( ৩০ অক্টোবর ) বিকালে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা ঐ পণ্য চালানটি জব্দ করেন। সংবাদ লেখাকালীন সময়ে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটির ওজন নির্ধারন ( ইনভেন্টি )কাজ চলছিলো।

কাস্টমস সূত্রে জানা যায়,বেনাপোল বন্দরে ফিস মিল ইনগ্রিডেন্টস ঘোষনা দিয়ে ভারতীয় ( ট্রাক নং- ডাব্লু-বি-২৩-সি-১২৪১,ডাব্লু-বি-২৫-এফ-১৬৯২ ও ডাব্লু-বি-২৫-এফ-৭৭২৩) ৩টি গাড়িতে ২০১৪ বস্তাশুটকি মাছ আমদানি করেছে শামিম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্টান। যাহার- সি-৯৩৪৮৩, তারিখ-২৯/ ১০/২৪ইং,এলসি নং-০৯১৪২৪০১০৪৬৪।

আমাদানী কারকের চাহিদা মোতাবেক ভারতের রপ্তানীকারক আরএসটি ইনোভেটিভ সলুশন এলএলপি,ইন্ডিয়া ৩টি গাড়িতে ৫০হাজার ১৬ কেজি ফিস মিল ইনগ্রিডেন্টস নামে বাংলাদেশে রপ্তানি করে । সে অনুযায়ী পণ্যটি ছাড় করাতে আমদানি কারকের প্রতিনিধি পেরেন্টস ইন্টারন্যাশনাল বিসনেস সেন্টার পণ্য খালাশের দায়িত্ব নেন। অভিযুক্ত আমদানিকারক ও সি এন্ড এফ এজেন্টের মালিকের সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য জানা যাইনী।

বন্দর হতে পণ্য খালাস নেওয়ার পূর্বেই গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ স্থলবন্দরে গিয়ে পণ্য চালানটি জব্দ করেন। জব্দকৃত পণ্য চালানের বিস্তারিত পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেন। বেনাপোল স্থলবন্দরে একের পর এক শুল্ক ফাঁকি চেষ্ঠায় ভারত থেকে আনা আমদানি পণ্য চালান আটক হওয়ায় শঙ্কিত ব্যবসায়িক মহল।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার