সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ

গাইবান্ধায় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ
গাইবান্ধায় ছাত্রছাত্রীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বই উৎসব উপলক্ষে সোমবার নতুন পাঠ্য বই বিতরণের কাজ শুরু হয়েছে।

বই উৎসব উপলক্ষে গাইবান্ধা শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনর রশিদ এবং বালক উচ্চ বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ) দেওয়ান মওদুদ আহমেদ।

উল্লেখ্য চলতি বছর গাইবান্ধার মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং দাখিল ও এবতেদায়ী মাদ্রাসা মিলে ৩ লাখ ৫১ হাজার ২২৫ জন শিক্ষার্থীর জন্য ৩৯ লাখ ৮২ হাজার ২৮৩টি পাঠ্য বই বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৩৫ হাজার ১৫৫ জন ছাত্রছাত্রীর জন্য ২১ লাখ ৩ হাজার ২৯৩টি বই বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ৬৯ হাজার ২৫৫ জন প্রাক প্রাথমিক শিক্ষার্থীর জন্য অনরূপ সংখ্যক পাঠ্য বই বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ সোমবার থেকে শুরু হয়েছে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত