সর্বশেষ খবরঃ

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু

শার্শা প্রতিনিধি :: অবৈধপথে পিতা-মাতার সাথে ভারত গিয়ে দীর্ঘ কারা ভোগ শেষে দেশে ফিরলেন পাচার হওয়া বাংলাদেশী বিশ শিশু| বুধবার( ১৩ মে)বিকালে বিশেষ ট্রাভেল পারমিট ব্যবস্থায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশান পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান পুলিশের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন|

ফেরত আসা শিশুরা বাগেরহাট,খুলনা,নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা| পাচার হওয়া শিশুদের দেশে ফেরাতে সহায়তা করেন ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস ( এফআরআরও) এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থা যশোরের “ জাস্টিস এন্ড কেয়ার”,“ মহিলা আইনজিবী সমিতি” ও “ রাইটস”|এদের মধ্যে ১৩জন্য কন্যা ও ৭জন ছেলে শিশু রয়েছে বলে বেনাপোল ইমিগ্রেশান সূত্র নিশ্চিত করে|

হস্তান্তর কালীন সময়ে দুই দেশের বিজিবি ও বি এস এফ,পুলিশ, মানবধিকারকর্মীসহ শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন|

জিজ্ঞাসাবাদে ফেরত আসা শিশুরা রজানান, বিগত ২০২৪ সালের প্রথম দিকে অবৈধ পথে পাসপোর্ট ছাড়াই মা-বাবার সাথে ভারতে যান| ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভারতের বিভিন্ন স্থান হতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে জেল হাজতে যান| পশ্চিমবঙ্গের কারাগারে সাজাভোগ রত সময়ে একটি বেসরকারি মানবধিকার সংস্থা তাদের মুক্ত করে পশ্চিমবঙ্গের কিশোলয়া,সুরকন্যা সহ মোট ৭টি শেল্টার হোমে আশ্রয় দেন|

পরবর্তীতে দুই দেশের সরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মধ্যে যোগাযোগ ও চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফেরার অনুমতি মেলে|

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানের অফিসার ইনচার্জ( ওসি ) এস এম সাখাওয়াত শিশুদের দেশে ফেরার সত্যতা নিশ্চিত করে জানান,ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই এর আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ ( ওসি) আশরাফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন ফেরত আসা শিশুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের মানবাধিকার সংস্থা “জাস্টিস এন্ড কেয়ার”,“মহিলা আইনজিবী সমিতি“ ও “ যশোর রাইটস” এর জিম্মায় দেওয়া হয়েছে|

এর আগে মঙ্গলবার( ১২ মে )সন্ধ্যার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে বাংলাদেশে ফেরেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলারনলবুনিয়া গ্রামের মারিয়া হাওলাদার (২৭) ও একই এলাকার হ্যাপি খান ওরফে আশা খানম (২৪) নামের দুই নারী|

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২