সর্বশেষ খবরঃ

বেনাপোল ইমিগ্রেশানে তিন পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে স্বর্ণবার উদ্ধার

বেনাপোল ইমিগ্রেশানে তিন পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে স্বর্ণবার উদ্ধার
বেনাপোল ইমিগ্রেশানে তিন পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে স্বর্ণবার উদ্ধার

হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানে আগত ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে কাষ্টমস গোয়েন্দা শাখার সদস্যরা। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার রনি আহম্মেদ ( ৪৪ ), মহিউদ্দিন ( ৩৬) এবং ফরিদপুরের হাবিব ( ৩৭)।

সোমবার ( ২৯ মে ) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানে ভারতগামী ঐ তিন যাত্রীকে আটক পূর্বক স্বর্ণেরবারগুলো উদ্ধার হয়।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়,সোমবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্টেশনটিতে ডিউটিরত কাষ্টমস গোয়েন্দা শাখার সদস্যরা ঐ তিন যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত কাষ্টমস তল্লাশী কেন্দ্রে নিয়ে যায়।

বেনাপোল কাষ্টমস গোয়েন্দা শাখার অফিসার আব্দুর রহিম ( কাস্টমস সুপার ) তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ঐ ৩ যাত্রীর পায়ুপথ হতে ২০ পিস সোনার বার উদ্ধার হয়।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্কগোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ডিডি ) বাংলাদেশী পাসপোর্টযাত্রীদের পায়ুপথ হতে স্বর্ণউদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরো খবর

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী