সর্বশেষ খবরঃ

বুক জোড়া লাগা মৃত যমজ শিশুর জম্ম

বুক জোড়া লাগা মৃত যমজ শিশুর জম্ম

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে বুকের অংশে জোড়া লাগানো মৃত যমজ শিশুর জম্ম হয়েছে। জম্মের পরে দেখা যায় যমজ শিশু দুটির লিভার ও খাদ্যনালী বাহিরে বের হয়ে রয়েছে। শনিবার ( ১১ জুন ) দুপুরে লালমোহন হাসপাতালে সাহিদা বেগম (২০) নামের এক প্রসূতি নারী এ যমজ শিশু জম্ম দেন।

সাহিদা বেগম উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙটিয়া এলাকার মাহবুব হাওলাদার বাড়ির শাহাবুদ্দিনের স্ত্রী।

স্বামী শাহাবুদ্দিন জানান, শনিবার দুপুরের দিকে স্ত্রীর প্রসব বেদনা উঠলে দ্রুত লালমোহন হাসপাতালে ভর্তি করেন। লালমোহন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, খাদিজা আফরোজ ও স্নেহ লতা হালদারের প্রচেষ্টায় তার যমজ কণ্যা শিশুর জম্ম হয়।

তিনি আরো বলেন, গত এক বছর আগে মৃত এক কণ্যা শিশু জম্ম দেন তার স্ত্রী। এবারও একসঙ্গে যমজ মৃত শিশুর জম্ম হয়েছে। কি কারণে এমনটা হচ্ছে তা সঠিক ধারনা করতে পাছেন না তিনি।

লালমোহন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, হাসপাতালে আনার প্রায় ১০ মিনিটের মধ্যে ওই প্রসূতি নারী যমজ শিশু প্রসব করেন। তবে শিশু দুটি মৃত ছিলেন। এদের বুকে জোড়া লাগানো লিভার ও খাদ্যনালী বাহিরে ছিল। এবং যমজ শিশু দুটি গর্ভে আসার সাড়ে ৬ মাসের মাথায় প্রসব হয়।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা