সর্বশেষ খবরঃ

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
ছবি সংগৃহীত

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেদের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে নেতৃত্ব দিয়েছে বেলজিয়াম। ৪৩ শতাংশ বল দখলে রেখে ইউরোপের দলটির নেওয়া ১৫ শটের সাতটি লক্ষ্যে ছিল। এর মধ্যে চারটিই পেয়েছে জালের দেখা।

প্রথমার্ধে জোড়া গোল করে বেলজিয়ামের জয়ের নায়ক শার্ল ডে কেতেলারে। এ ছাড়া হান্স ফানাকেন ও রোমেলু লুকাকু একবার করে গোলের খাতায় নাম লেখান।

দাপুটে ফুটবল খেলা বেলজিয়াম লিড নিতে বেশ সময় নেয়নি। নবম মিনিটে নিকোলো রাসকিনের পাস থেকে অনায়াসে ঠিকানা খুঁজে নেন কেতেলারে।৩১ মিনিটে গোলটার শোধ দেয় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের ফ্রি কিক ফানাকেনের গায়ে লেগে দিক পাল্টে ডানদিক দিয়ে জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না থিবো কোর্তোয়ার।

সমতায় ফেরার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি যুক্তরাষ্ট্রের।গোলের পরই আক্রমণে উঠে ম্যাচে দ্বিতীয়বারের মতো লিড নেয় বেলজিয়াম। লেয়ান্দ্রো ত্রসার্দের ক্রস থেকে কেতেলারের মাথাস্পর্শী বল আয়োজকদের জাল খুঁজে নেয়। একটু আগেই যুক্তরাষ্ট্রের সমতায় ফেরার উল্লাস যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়। ২ মিনিটেরও কম সময়ে উত্তপ্ত গ্যালারিতে তখন যেন রাজ্যের হতাশা। যুক্তরাষ্ট্রের সমর্থকদের সে হতাশাকে বিরতির পর আরও দীর্ঘ করেছে বেলজিয়াম।

৫৭ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোল করেন ফানাকেন। প্রাধান্য বিস্তারকারী ফুটবলে আরও কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় চতুর্থ গোলের দেখা পাচ্ছিল না বেলজিয়ানরা। যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের জালে শেষ পেরেক ঠুঁকে দেন লুকাকু। বড় জয়ে শেষ আটে পা রাখে বেলজিয়াম।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড