সর্বশেষ খবরঃ

বিভিন্ন স্থানে শুক্রবার জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছেঃ কাদের

বিভিন্ন স্থানে শুক্রবার জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছেঃ কাদের
বিভিন্ন স্থানে শুক্রবার জামায়াত-শিবির সহিংসতা চালিয়েছেঃ কাদের

স্টাফ রিপোর্টার :: আন্দোলনের নামে শুক্রবার ( ২ আগস্ট ) বিভিন্ন স্থানে জামায়াত-শিবির সন্ত্রাস ও সহিংসতা করেছে বলে অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাতে এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে।

তিনি বলেন, এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের ওপর হামলা করে পুলিশের একজনকে নির্মমভাবে হত্যা করেছে। এ ছাড়াও জামাত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একইসঙ্গে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

আরো খবর

শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরে অসহায় ও দুস্থদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি