সর্বশেষ খবরঃ

বাগেরহাটে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মিরাজুল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জে কোহিনুর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিশুদের জন্য পবিত্র আল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী,শীতবস্ত্র বিতরণ এবং তেলিগাতী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৪ ও ২৫শে অক্টোবর সংস্থার উপদেষ্টা শেখ মোক্তার আলীর পরিচালনায় এবং সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক গাজী মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে চোমরা স্কুলে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং তেলিগাতী ইউনিয়নের বারেবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোমরা স্কুল কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার,প্রধান শিক্ষিকা জাহানারা খানম সহ নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।

সমাপনী দিনে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ ছাড়াও সংস্হার পক্ষ থেকে ৪০০ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাথে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির ভাষণে মোরশেদা আক্তার এই ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং সংস্থাটির সভাপতি ভবিষ্যতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন