সর্বশেষ খবরঃ

বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করবে আগামীকাল

বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করবে আগামীকাল
বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করবে আগামীকাল

আগামীকাল দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে।ইতোমধ্যে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচলের চূড়ান্ত ট্রায়াল।এখন অপেক্ষা শুধুমাত্র প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের।

আগামীকাল শনিবার ( ২৮ অক্টেবর ) প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে চালু হবে বাংলাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করবে। উদ্বোধন উপলক্ষে সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, চট্টগ্রাম জেলা প্রশাসন মিলে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ টানেল শুধু দুই কর্ণফুলী নদীর পাড়কেই সংযুক্ত করেনি, ওয়ান সিটি টু টাউনের যে কনসেপ্ট সেটাও বাস্তবায়িত হয়েছে। এই টানেলের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে।

বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক আরও জানান, টানেলের সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও। টানেলে একশটির বেশি অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এখানে কোনো দুর্ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে উদ্ধার তৎপরতা চলবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই টানেলের ব্যবস্থাপনা চলবে। স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ড এ এলাকায় থাকবে। সেইসঙ্গে থাকবে ট্যুরিস্ট পুলিশও। গাড়ির গতিবেগ নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালে ২৪ ফেব্রুয়ারি নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর ৭ মাসে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে শেষ হয়েছে বিশাল নির্মাণযজ্ঞ।

নদীর তলদেশে মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। পাশাপাশি সংযুক্ত করা হয়েছে দুটি টিউব। টানেলের বাইরে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় সাড়ে ৫ কিলোমিটার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভিতর দিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা অংশ থেকে আনোয়ার অংশে যেতে সময় লাগবে মাত্র ৩ মিনিট। টানেলের ভিতর দিয়ে রিকশা, সাইকেল, মোটরসাইকেলসহ কোন টু হুইলার, থ্রি-হুইলার যানবাহন চলাচল করতে পারবে না।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত