সর্বশেষ খবরঃ

বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ

বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ

স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সংগৃহীত বাগদা চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়,বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধ উপায়ে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে লোড করার সময় ট্রাকটি আটক করা হয়। পরে জব্দকৃত ট্রাক থেকে চিংড়ির রেণু পুনরায় কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৮-এর উপবিধি ১( ক) অনুযায়ী বাংলাদেশের যেকোনো মোহনা ও উপকূলীয় এলাকায় চিংড়িসহ সব ধরনের মাছের পোনা ধরা বা ধরানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এসময় বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন প্রসিকিউশন দাখিল করেন।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেণু সংগ্রহের সাথে জড়িত ৬ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী