সর্বশেষ খবরঃ

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক উইলিয়ামসন

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক উইলিয়ামসন
বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক উইলিয়ামসন

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও টেস্ট দলটির নেতৃত্বে আছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের আরেক সতীর্থ কাইল জেমিসনও রয়েছেন বর্ষসেরা টেস্ট একাদশে।

তার সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন পাকিস্তানের দুই তারকা হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের আরেক তারকা ফাওয়াদ আলম আছেন মিডল অর্ডারে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র জায়গা না হলেও টেস্টে তাদের যৌথ সর্বোচ্চ ক্রিকেটার আছেন। পাকিস্তানের মতোই ভারতের তিনজন আছেন একাদশে- রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও ঋষভ পান্ত। উইকেটকিপিংয়ের দায়িত্বে পান্ত।

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট প্রত্যাশিতভাবে জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে। এক বর্ষপঞ্জিকায় তৃতীয় সর্বোচ্চ ১৭০৮ রান তিনি করেছেন ৬ সেঞ্চুরিতে। এছাড়া শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও মার্নাস লাবুশেন টপ অর্ডারে।

বর্ষসেরা টেস্ট দল: দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা,মার্নাস লাবুশেন, জো রুট, কেন উইলিয়ামসন ( অধিনায়ক ),ফাওয়াদ আলম, ঋষভ পান্ত ( উইকেটকিপার ), রবিচন্দ্রন অশ্বিন,কাইল জেমিসন, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

আরো খবর

বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ