সর্বশেষ খবরঃ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছিঃ রিপনএমপি

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছিঃ রিপনএমপি
বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছিঃ রিপনএমপি

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধা- ৫ ( ফুলছড়ি ) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, ‘বন্যার্তদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি। একজন বানভাসী মানুষও যেন না খেয়ে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ’।

শনিবার ( ৬ জুলাই ) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চরাঞ্চলের মানুষ সব সময় নৌকা মার্কায় ভোট দেয়, উন্নয়নের পক্ষে থাকে। বন্যার দুর্দিনে আওয়ামী লীগ সরকার এসব চরাঞ্চলের মানুষের সব ধরনের সহযোগিতায় তাদের পাশে থাকবে। বন্যা শেষ হলে তাদের পুনর্বাসন সহ ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট দ্রুত সংস্কার করা হবে।

তিনি আরো বলেন, চলমান বন্যা যে কয়দিন থাকবে, শুকনো খাবার সহ ত্রান বিতরণ কার্যক্রম চলমান থাকবে। দিনব্যাপী ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলে বন্যা কবলিত ৩ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন সংসদ সদস্য রিপন।

এসময় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল, থানা অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসুনিয়া, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেলসহ ফুলছড়ি ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার