সর্বশেষ খবরঃ

ফাঁদপেতে শালিক ধরায় যুবকের অর্থদন্ড প্রদান

ফাঁদপেতে শালিক ধরায় যুবকের অর্থদন্ড প্রদান
ফাঁদপেতে শালিক ধরায় যুবকের অর্থদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার :: ফাঁদ পেতে বন্য শালিক ধরা ও বিক্রির অভিযোগে মোঃ শহিদুল ইসলাম ( ৪০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়েছে। সে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা হোগলাবুনিয়া গ্রামের আব্দুর রব খলিফার পুত্র।

সোমবার ( ২৯ আগস্ট ) দুপুরে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুৎফুন্নেসা খানম এ আদেশ দেন। এসময় শহিদুলের কাছ থেকে ৫টি শালিক পাখি উদ্ধার হয় যা পরে অবমুক্ত করা হয়।

পিরোজপুর বন বিভাগের রেঞ্চের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা জানতে পারেন, জেলার ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম ফাঁদ পেতে শালিক ধরে বিক্রি করে। তাই দুপুরে বন বিভাগের সদস্য শহিদুলের বাড়িতে অভিযান জালিয়ে ৫টি শালিক পাখিসহ শহিদুলকে আটক করা হয়।

পরে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুৎফুন্নেসা খানমের আদালতে হাজির করলে বিচারক বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী শহিদুলকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধার ৫টি শালিক অবমুক্ত করে দেন।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী